ঋষভ পান্তের প্রতি দুর্বল হেডেন কন্যা গ্রেস
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫১ পিএম, ১৩ আগস্ট ২০২৫ বুধবার
ছবি: সংগ্রহিত।
আবারও আলোচনায় ভারতিয় ব্যাটসম্যান ও উইকেট কিপার ঋষভ পান্ত। এবার তাকে আলোচনায় এনেছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু হেডেনের কন্যা গ্রেস হেডেন। আর এ নিয়ে মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে।
গ্রেস হেডেন একজন ধারাভাষ্যকার। তিনি অস্ট্রেলীয় হলেও ভারতীয় ক্রিকেটের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার তার বন্ধু।অনেক ক্রিকেটারের সঙ্গেও তার সম্পর্ক রয়েছে।
এবার ঋষভ পন্তের প্রশংসা করলেন গ্রেস। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পর পন্ত চোট নিয়েও খেলেছেন। সেটাই মুগ্ধ করেছে গ্রেস হেডেনকে। তিনি এক সাক্ষাৎকারে জানালেন, ঋষভ পন্তের প্রতি দুর্বলতা রয়েছে তার।
ইনসাইডস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে গ্রেসকে প্রশ্ন করা হয়, ভাঙা পা নিয়ে পন্তের ব্যাটিং করাটাকে কীভাবে দেখছেন তিনি।
জবাবে গ্রেস বলেন, ‘পন্তকে নিয়ে আমার দুর্বলতা আছে। কারণ ওর চোট। আমি মনে করি, পন্ত যেভাবে কামব্যাক করেছে, লড়াই করেছে এবং এখন যে স্তরে খেলছে, তা অসাধারণ। ও মানুষ হিসাবে খুব শক্ত। ও হচ্ছে আসল গ্যাংস্টার।’
২০২২ সালে সালে সড়ক দুর্ঘটনায় পড়েন পন্ত। হাঁটু, গোড়ালি, কবজি ও পিঠে চোট পান তিনি। একাধিক প্লাস্টিক সার্জারি হয় তার। লম্বা সময় মাঠের বাইরে থাকার পর ফিরে তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







